ভালুকা news
ভালুকায় ৩০ টাকায় পোশাক শ্রমিকদের চাল বিতরণ উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় স্বল্প আয়ের পোশাক শ্রমিকদের জন্য কেজিপ্রতি ৩০ টাকা দরে চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু) উপস্থিত থেকে এই মানবিক কার্যক্রমের সূচনা করেন। এতে উপজেলার শত শত তৈরি পোশাক শ্রমিক স্বল্পমূল্যে খাদ্য সহায়তা সুবিধা পাবেন।